1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক। ‎ - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

‎কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক। ‎

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

‎কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক।

‎স্টাফ রিপোর্টার।।
‎কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ সাজেদুল ইসলাম (৩৫) নামের এক দালালকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন নোয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাজেদুল ইসলাম নোয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মানবপাচার এবং পাসপোর্টের দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন। বুধবার (২০ আগস্ট) সেনাবাহিনীর কুমিল্লার আদর্শ সদর উপজেলা ক্যাম্প থেকে এসব তথ্য জানানো হয়েছে।
‎সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৫২টি পাসপোর্টসহ দালাল সাজেদুলকে আটক করা হয়। তার কাছ থেকে ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম সাংবাদিকদের কে বলেন, সাজেদুল ইসলামকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর