1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎কুমিল্লায় লরিচাপায় একই পরিবারের তিনজনসহ সড়কে ঝরলো ৪ প্রাণ! - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

‎কুমিল্লায় লরিচাপায় একই পরিবারের তিনজনসহ সড়কে ঝরলো ৪ প্রাণ!

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

‎কুমিল্লায় লরিচাপায় একই পরিবারের তিনজনসহ সড়কে ঝরলো ৪ প্রাণ!

স্টাফ রিপোর্টার।।
‎কুমিল্লার পদুয়ার বাজারে লরি, প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ চার জনের প্রাণ গেলো।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‎কুমিল্লা হাইওয়ে ময়নামতি থানার এসআই আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুর ১২টার পর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি লরি পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় আসলে ইউটার্ন নিতে সিএনজি চালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে একই সময় উল্টো পথে আসা প্রাইভেটকারকে চাপা দেয় লরিটি। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা চার ব্যক্তি নিহত হন। নিহতের মধ্যে প্রাইভেটকার চালকসহ একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলে রয়েছেন। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে চাপা পড়া সিএনজচালিত অটোরিকশার যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম ও ঢাকামুখী লেনে প্রায় দুই ঘণ্টা যানজটে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী ও চালকসহ বিভিন্ন মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর