1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎কুমিল্লায় গাড়িচাপায় মা-মেয়ের মৃত্যু, আহত ৩ জন! - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎কুমিল্লায় গাড়িচাপায় মা-মেয়ের মৃত্যু, আহত ৩ জন!

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

‎কুমিল্লায় গাড়িচাপায় মা-মেয়ের মৃত্যু, আহত ৩ জন!

‎নিজস্ব প্রতিবেদক।।
‎কুমিল্লার চান্দিনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তাঁর দুই বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় গাড়ির তিন যাত্রী আহত হয়েছেন। ‎দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যার আগে চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায়।সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড নিহতরা হলেন কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (২৫) ও তাঁর মেয়ে তাকিয়া ইসলাম (২)। স্থানীয় সূত্র জানায়, মাহিনুর আক্তার মেয়েকে নিয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকামুখী লেনে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয় এবং খাদে পড়ে পানিতে ডুবে যায়। ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। আহত তিন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী জানান, আহতদের চিকিৎসা চলছে এবং নিহতদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর