1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎ব্রাহ্মণপাড়ায় বডিফিটিং গাঁজা পাচারকালে ৪ কেজি গাঁজাসহ বাবা-ছেলে আটক - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

‎ব্রাহ্মণপাড়ায় বডিফিটিং গাঁজা পাচারকালে ৪ কেজি গাঁজাসহ বাবা-ছেলে আটক

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

‎ব্রাহ্মণপাড়ায় বডিফিটিং গাঁজা পাচারকালে ৪ কেজি গাঁজাসহ বাবা-ছেলে আটক

মো.বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বডিফিটিং অবস্থায় গাঁজা পাচারকালে ৪ কেজি গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন এর নির্দেশে থানার এসআই মোহাম্মদ মেহেদী হাসান জুয়েল ও সঙ্গীয় ফোর্স (১৫ আগস্ট) শুক্রবার দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি দ্রুততম মোটরসাইকেলকে সন্দেহ হলে তাকে দাঁড়ানোর সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহী দুইজন দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে পুলিশ দৌঁড়ে তাদের আটক করে। পরে তাদেরকে সন্দেহ হলে মোটরসাইকেলের পেছনে থাকা একজনের দেহ তল্লাশী করলে বডিফিটিং অবস্থায় ২ কেজি এবং তার হাতে থাকা ব্যাগে ২ কেজি সর্বমোট ৪ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। থানায় জিজ্ঞাসাবাদে তারা সম্পর্কে বাবা-ছেলে স্বীকার করে। আটককৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর উত্তরপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. আলী হোসেন (৬২) এবং মো. আলী হোসেন এর ছেলে মোঃ রোমান প্রকাশ রুমান আহাম্মেদ (২৭). শনিবার সকালে আটককৃতদের কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর