1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন - ২০২৫ খ্রি: এর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন – ২০২৫ খ্রি: এর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন – ২০২৫ খ্রি: এর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।। 

আজ ৯ আগস্ট, ২০২৫খ্রিঃ শনিবার কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স শহীদ আর আই এ.বি.এম. আব্দুল হালিম মিলনায়তন ড্রিলশেডে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১০,১১ ও১২ আগস্ট শারীরিক মাপ ও কাগজপত্র ,শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন কুমিল্লা জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়।এ সময় পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষে নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।উল্লেখ্য যে, পরীক্ষার্থীদের পুলিশ লাইন্সে প্রবেশ করার ক্ষেত্রে প্রবেশ পত্রে উল্লেখিত মুখের সাথে সরাসরি মুখের ডিটেকশনের মাধ্যমে প্রবেশ করানো হবে। শতভাগ স্বচ্ছতা, যোগ্যতা ও নিরপেক্ষতার ভিত্তিতে নিয়োগ করা হবে এবং নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেন না করার অনুরোধ জানান।ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব মোঃ শামীম কুদ্দুস ভূঁইয়া , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাম্মদ সাইফুল মালিকসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর