1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুড়িচংয়ে মসজিদে নামাজরত অবস্থায় সেনা সদস্য পুত্রকে ছুরিকাঘাত;হাসপাতালে চিকিৎসাধীন! - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

বুড়িচংয়ে মসজিদে নামাজরত অবস্থায় সেনা সদস্য পুত্রকে ছুরিকাঘাত;হাসপাতালে চিকিৎসাধীন!

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বুড়িচংয়ে মসজিদে নামাজরত অবস্থায় সেনা সদস্য পুত্রকে ছুরিকাঘাত;হাসপাতালে চিকিৎসাধীন!

মোঃ ফয়েজ আহমেদ,বুড়িচং প্রতিনিধি।। 
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় সায়মন(২৮) নামে এক যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে জখম হয়েছেন।শনিবার রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি আজিজুল হক।(২ আগষ্ট) শনিবার রাত ৮টায় উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের মসজিদের ভিতরে এশার নামাজের সময় ঘটনাটি ঘটে। আহত সায়মন শংকুচাইল বাজারের মোবাইল ব্যবসায়ী ও সাবেক সেনা সদস্য আলী হায়দারের ছেলে।আহত সায়মনকে মুসল্লিরা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়,সেখানে চিকিৎসাধীর রয়েছে বলে পরিবার জানায়।স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান,স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ী মো. সেলিম এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সম্বায়কারী স্থানীয় বাসিন্দা সোহেল রানাসহ অন্যান্যরা জানায়, শংকুচাইল বাজারের জনতা ব্যাংকের সংলগ্ন মার্কেটের মোবাইল দোকানদার সায়মনের কাছ থেকে একটি নতুন মোবাইল ক্রয় করেন সুমন(২৬)। শনিবার সন্ধ্যায় পাওয়া টাকা চাইলে দিতে অপরাগতা জানায় সুমন। পরে সে মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় সায়মনকে ছুরিকাঘাত করে আহত করে পালিয়ে যায়।স্থানীয়রা জানায়, ঘাতক সুমন শংকুচাইল কালিমুদ্দিন বাড়ির ভিডিও ম্যান আব্দুল ছাত্তারের ছেলে। সে প্রায় সময় মাদক সেবনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে।আহত সায়মন শংকুচাইল দক্ষিণ পাড়া এলাকার সাবেক সেনা সদস্য আলী হায়দার ও রতন মাস্টারের ভাগিনামসজিদের ইমাম হাফেজ কাজী মো. হানিফ লিকসন বলেন, ‘জামাতে এশা নামাজের দ্বিতীয় রাকাতের পর দ্বিতীয় সেজদারত অবস্থায় এ ঘটনা ঘটেছে।’এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানায়, ঘটনার খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত বিষয়টি তদন্ত করে ছুরিকাঘাতের বিষয়টি প্রাথমিক ভাবে সত্যতা পাওয়া গেছে এবং অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর