1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

কুমিল্লায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নাঙ্গলকোট প্রতিনিধি,কুমিল্লা।। 
কুমিল্লা নাঙ্গলকোটে আলাউদ্দিন (৫০) নামের সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।আজ রবিবার দুপুর ১টায় নাঙ্গলকোট উপজেলার বক্সগন্জ ইউনিয়নের শুভপুর এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।নিহত আলাউদ্দিন (৫০) বক্সগন্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজ মিয়ার বড় সন্তান। নিহত আলাউদ্দিন বক্সগন্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।নিহতের ভাই নূর মোহাম্মদ জানান- আলাউদ্দিন নিজগ্রাম আলীয়ারা এলাকায় আপন জেঠাতো ভাই মৃত আবুল বাশারকে জানাযা দিয়ে অন্য এলাকায় যাওয়ার জন্য অজ্ঞাতনামা ব্যক্তির সিএনজিতে যাওয়ার পথিমধ্যে শুভপুর এলাকায় সিএনজি পৌঁছা মাত্রই বক্সগন্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি শেখ ফরিদের কর্মীরা আলীয়ারা গ্রামের সালেহ আহমেদ এর পুত্র নুরুউদ্দিন, দুলাল মিযার পুত্র রিয়াদ, জালাল আহমেদ এর পুত্র সজিব ও ইউনুসসহ অজ্ঞাত ১০/১২ জন আওয়ামী লীগের সন্ত্রাসীরা সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন (৫০) এর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।এদিকে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ(ওসি) এ.কে.এম ফজলুল হক জানান- কাতার প্রবাসী সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনের সাথে অভিযুক্ত কিছু ব্যক্তির পূর্ব শত্রুতা ছিল। জমি সংক্রান্ত জেরে ইউপি সদস্যকে হত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করা যাচ্ছে। আসামীদের আইনের আওতায় আনতে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।লাশটি ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর