1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, সংবাদ বর্জনের ঘোষণা - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, সংবাদ বর্জনের ঘোষণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে
মানববন্ধন, সংবাদ বর্জনের ঘোষণা

মোঃ ইয়াছিন মিয়া।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার আল্লাহু চত্বর এলাকায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। ঘটনার সময় পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় সাতজন সাংবাদিক হামলার শিকার হন। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের একটি মোবাইল ফোন ও তিনটি ক্যামেরা ভাঙচুর করে।আহত সাংবাদিকরা হলেন—দৈনিক খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি শাহ ইমরান, স্টার নিউজের প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, বার্তা২৪-এর প্রতিনিধি মঈন নাসের খান রাফি, দৈনিক পূর্বাশার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না, এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ ও এসএ টিভির ক্যামেরাম্যান মো. বাপ্পি এবং সুমন কবির।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণে এই হামলার প্রতিবাদে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবির পাশাপাশি কুমিল্লা জেলা পুলিশের সব ধরনের সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়।প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সিনিয়র সাংবাদিক ওমর ফারুকী তাপসসহ অন্য গণমাধ্যমকর্মীরা।বক্তব্যে সাংবাদিক নেতারা বলেন, ‘কিছুদিন ধরে রাজনৈতিক দলের কিছু উগ্র নেতাকর্মী সাংবাদিকদের হুমকি ও ইঙ্গিতমূলক আচরণ করছে। এখনই তাদের লাগাম না টানলে ভবিষ্যতে সংবাদ বর্জনের কঠোর সিদ্ধান্ত নিতে হবে।’প্রসঙ্গত, সংঘর্ষের সময় স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফের ওপর লোহার রড দিয়ে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তাকে গুরুতরভাবে মারধর করতে দেখা যায়। তার সঙ্গে থাকা এসএ টিভির ভিডিও জার্নালিস্ট বাপ্পিও আহত হন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। হামলার ঘটনায় মামলার দাবি জানানো হলেও এখনো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। সাংবাদিকরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর