1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎কুমিল্লা র‍্যাব-১১' এর অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার। - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

‎কুমিল্লা র‍্যাব-১১’ এর অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

‎কুমিল্লা র‍্যাব-১১’ এর অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিজস্ব প্রতিবেদক।।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ১৫৫ জন গ্রেফতার, আরসা সদস্য-১৫ জন গ্রেফতার, জঙ্গি-০১ জন, হত্যা মামলায় ১৫৮ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৬৭ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ২১ জন গ্রেফতারসহ ১০১ টি অস্ত্র, ১৩৪০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৩৫৬ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি ৬৫ জন অপহরণকারী গ্রেফতারসহ ৬৬ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৭২ জন, জেল পলাতক ৩৮ জন, প্রতারণার আসামী-১৬ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৩৭৪ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‍্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।  অদ্য ২৬ জুলাই ২০২৫ ইং তারিখ সকালে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বামইল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আরিফ হোসেন (২৯) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৩০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।‎প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আরিফ হোসেন (২৯) কুমিল্লা জেলার বরুড়া  থানার ঝলম গ্রামের হাবিব উল্লাহ এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর