1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৮ জনসহ নিহত ১০, শোকে স্তব্ধ স্বজনরা! কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মনিটরিং সেল উদ্বোধন ও পূজামণ্ডপ পরিদর্শন কুমিল্লার শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬ এর শুভ উদ্বোধন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুর্গাপূজায় কুমিল্লা সেক্টরের ১৭৬ মণ্ডপে বিজিবির নিরাপত্তা জোরদার কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত ঘোষণা! কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহভাজনের বাড়িতে ভাঙচুর-আগুন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ: দেশে-প্রবাসে ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গীকার। ছাত্ররাজনীতির একাল-সেকাল – সাম্প্রদায়িক রাজনীতির উত্থান!

“পাহাড়পুর পান্তি, রাজামেহার ধামতি-কুড়াখাল কুরুন্ডি বাপ-বেটায় অরন্ডি”

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

“পাহাড়পুর পান্তি, রাজামেহার ধামতি-কুড়াখাল কুরুন্ডি বাপ-বেটায় অরন্ডি”

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লার প্রাণপুরুষ, উপমহাদেশের প্রখ্যাত বৈয়াকরণ প্রয়াত অধ্যাপক হরলাল রায়।তিনি ১৯৩৫ সালের ২৯ নভেম্বর কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হৃদয় চন্দ্র রায় এবং মাতার নাম মাতাঙ্গিনী দেবী।তিনি একাধারে বাংলা ব্যাকরণের একজন খ্যাতিমান ব্যাখ্যাকার, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ও সাহিত্য একাডেমীর সভাপতি ছিলেন।অধ্যাপক হরলাল রায় রচিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল: উচ্চতর ব্যাকরণ ও ভাষা, ব্যাকরণ ও রচনা, বাংলা ব্যাকরণ ও রচনা, এসো ব্যাকরণ শিখি, ছোটদের ব্যাকরণ ও রচনা, কিশোর বাংলা ব্যাকরণ ও রচনা, দেবভাষা প্রবন্ধ, সংস্করণ, সংস্কৃত পাঠ, বাংলা ছন্দের রূপরেখা উল্লেখযোগ্য।১৯৮৮ সালের ৮ই মার্চ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বাংলা বিভাগে অধ্যাপনাকালে চট্টগ্রামে এক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।আমার প্রাণপ্রিয় এসকে ঈমান দরবার শরীফের প্রতিষ্ঠাতা জনাব সাইফুল ইসলাম (ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স) এর সাথে আলোচনাকালে তিনি বলেন, কুমিল্লার প্রাণ পুরুষ হরলার রায়ের লেখা বই বিশেষ করে বাংলা ব্যাকরণ সহজভাবে বুঝতে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। । এখান থেকেই ইচ্ছে হলো উপমহাদেশের প্রখ্যাত বৈয়াকরণ অধ্যাপক হরলাল রায় এর জীবনী নিয়ে লেখার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর