1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

কুমিল্লায় ক্যাবল ও ইন্টারনেট তারের জঞ্জাল নিরসনে সিটি কর্পোরেশনের নোটিশ!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬

কুমিল্লায় ক্যাবল ও ইন্টারনেট তারের জঞ্জাল নিরসনে সিটি কর্পোরেশনের নোটিশ!

নিজস্ব প্রতিবেদক।। 
কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক ও অলি-গলিতে ছড়িয়ে থাকা ক্যাবল টিভি ও ইন্টারনেট নেটওয়ার্কের তারের জঞ্জাল ও বিশৃঙ্খল অবস্থা নিরসনে কঠোর পদক্ষেপ নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। মঙ্গলবার (২ জুন) কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর বৈদ্যুতিক খুঁটির সঙ্গে স্থাপিত ক্যাবল ও ইন্টারনেট তারগুলো অত্যন্ত অগোছালো ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত তারের জট, ঝুলন্ত সংযোগ এবং পরিত্যক্ত তারের কারণে জনজীবনে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষ করে ঝড়-বৃষ্টির সময় এসব তার ছিঁড়ে সড়কে পড়ে গিয়ে পথচারীদের জন্য দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। ইতোমধ্যে এ ধরনের ঘটনায় দুর্ঘটনাও ঘটেছে। এছাড়া বৈদ্যুতিক তারের সঙ্গে ক্যাবলের ঘর্ষণের ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে অগোছালো তারের কারণে নগরীর সৌন্দর্যও নষ্ট হচ্ছে। এ পরিস্থিতিতে, সংশ্লিষ্ট সকল ক্যাবল টিভি ও ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে নোটিশ পাওয়ার ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে তাদের নেটওয়ার্কের তারের জট অপসারণ, পরিত্যক্ত ক্যাবল সরিয়ে ফেলা এবং সব তার গুচ্ছাকারে সুবিন্যস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে, জনস্বার্থে সিটি কর্পোরেশন নিজ উদ্যোগে এসব তার অপসারণ ও বিচ্ছিন্নকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে সতর্ক করা হয়েছে। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর