1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

কুমিল্লায় মানববন্ধন: শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে তীব্র নিন্দা

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬

কুমিল্লায় মানববন্ধন: শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে তীব্র নিন্দা

নিজস্ব সংবাদদাতা।। 

ঢাকার মিরপুরে সুলতান উল আউলিয়া হযরত শাহ আলী বোগদাদী (রহ.) এর মাজার শরীফে হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে মদিনার কাফেলা বাংলাদেশ, কুমিল্লা জেলা ও মহানগর শাখা।
সোমবার (১৮ মে) বাদ আসর কুমিল্লা টাউন হলের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মদিনার কাফেলা বাংলাদেশের চেয়ারম্যান ও মাধবপুর দরবার শরীফের গদিনশীন আলহাজ্ব মাওলানা ডা. এম এ কাদের খান মাধবপুরি।মানববন্ধনে বক্তব্য রাখেন অলিতলা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মহিউদ্দিন লতিফি, সংগঠনের দাতা সদস্য মুফতি বাকী বিল্লাহ আল আজহারী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ নইমিয়া তাহেরী, কুমিল্লা মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা মো. ইয়াসিন নূরী, মাওলানা শামীম রেজা আল কাদেরী, বিশ্ব সুফি সংস্থার প্রতিনিধি মো. কবির হোসেন, ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মুফতি মঈন উদ্দিন, সাহাপুর দরবার শরীফের প্রতিনিধি নজরুল ইসলাম সাহাপুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমেদ ফারুকীসহ আরও অনেকে।বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং কোনো ধর্মীয় স্থাপনায় হামলা কখনোই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, একশ্রেণীর উগ্রবাদী গোষ্ঠী মিথ্যা অপবাদ দিয়ে মাজারে ভাঙচুর চালাচ্ছে, যা দেশের শান্তি-শৃঙ্খলার জন্য হুমকি। মাজার সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সমাধান করা উচিত ছিল বলে তারা উল্লেখ করেন।তারা আরও বলেন, অলি-আউলিয়া ও পীর-মাশায়েখগণ এ দেশে ইসলাম প্রচার করেছেন। তাই তাদের মাজারে হামলাকে প্রকৃত ইসলামের ওপর আঘাত হিসেবে দেখা হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। অন্যথায় সারা দেশে জেলা পর্যায়ে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধনে কুমিল্লার বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ ও অনুসারীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর