1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া একটি পুলিশ ফাঁড়ি’র পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার! রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান!! কুমিল্লা দেবীদ্বারে আরআরএমইপি প্রকল্পে লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নারী কর্মী নিয়োগ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক নিউইয়র্কের গভর্নর নির্বাচনে ব্রুস ব্লেকম্যানকে হারিয়ে পুনর্নির্বাচিত ক্যাথি হোকুল যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল রিপাবলিকানরা কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনায় ৪ জন আটক! কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার হল পুকুর থেকে। কুমিল্লায় ইয়াবা উদ্ধারের মামলায় দুই আসামিকে অতঃপর  ৭ বছরের সশ্রম কারাদণ্ড!! বাংলাদেশ সোলার এক্সপ্রো ২০২৬’-এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী 

অটোরিকশা থামিয়ে স্বামীর কাছ থেকে ছিনিয়ে স্ত্রীকে ধর্ষণ, অতঃপর….ধর্ষণকারীরা ধরা ছোঁয়ার বাহিরে

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

অটোরিকশা থামিয়ে স্বামীর কাছ থেকে ছিনিয়ে স্ত্রীকে ধর্ষণ, অতঃপর….ধর্ষণকারীরা ধরা ছোঁয়ার বাহিরে!

হোমনা প্রতিনিধি কুমিল্লা।। 

কুমিল্লার হোমনায় অটোরিকশা থামিয়ে এক দম্পতির পথরোধ করে স্বামীকে জিম্মি করে ১৮ বছর বয়সী এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে হোমনা পৌর এলাকার কৃষি কলেজের অদূরে একটি নির্জন স্থানে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভুক্তভোগী নারী বাদী হয়ে হোমনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলায় ওপারচর গ্রামের আশিকুর রহমানকে (২৪) প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৬-৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই দম্পতি হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা একটি অটোরিকশাযোগে তিতাস উপজেলায় বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কৃষি কলেজ এলাকা পার হওয়ার সময় আশিকুর রহমান ও তার সহযোগীরা দুটি মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে। অভিযুক্তরা জোরপূর্বক অটোরিকশাটিসহ দম্পতিকে একটি নির্জন ইটের রাস্তায় নিয়ে যায়। সেখানে স্বামীকে দূরে সরিয়ে রেখে আশিকুর রহমান ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা তাদের ছেড়ে দিলে তারা রাতেই হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশ্রয় নেন। হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শহিদ উল্লাহ জানান, রাত ৩টার দিকে ওই দম্পতি হাসপাতালে আসেন। প্রাথমিক পরীক্ষা শেষে ভুক্তভোগীকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিস উদ্দিন জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর