1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা কুমিল্লা চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দত্ত মেডিকেল ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা “আজকের উদ্ভাবন, আগামী র সমৃদ্ধি” স্লোগানে বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপিত নাগরিক হিসেবে সবার অধিকার সমান- মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ঘোষণা! আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—খোঁজ রাখছেন তো অভিভাবকরা? ‎কুমিল্লা জামায়াতে ‘মামুন-মাহবুব গ্রুপ’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অধ্যাপক মামুনের কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অটো রিক্সার ধাক্কায় এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত!! কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনী একত্রে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে থাকবেন…..জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুমিল্লা 

ঢাকা-১৭ আসন থেকে ভোটার হলেন তারেক রহমান

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
ঢাকা-১৭ আসন থেকে ভোটার হলেন তারেক রহমান

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) তিনি আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা ও আঙুলের ছাপ প্রদানের মাধ্যমে ভোটার নিবন্ধনের বাকি আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন। ইসি কর্মকর্তারা জানান, এরইমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) তিনি আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা ও আঙুলের ছাপ প্রদানের মাধ্যমে ভোটার নিবন্ধনের বাকি আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন।ইসি কর্মকর্তারা জানান, এরইমধ্যে অনলাইনে আবেদন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।ভোটার নিবন্ধনের আগে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। সেখানে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া করেন। কবর জিয়ারত শেষে সেখান থেকেই তিনি নির্বাচন কমিশন ভবনের উদ্দেশে রওনা হন।এদিন সকালে এক সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর জানান, তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট ও ছবি দেওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত হয়ে যাবে। তিনি বলেন, “নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। যে কক্ষে বসে তারেক রহমান বায়োমেট্রিক তথ্য দেবেন, সেই কক্ষসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা আগেই সম্পন্ন করা হয়েছে।”উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে সম্প্রতি দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোটার হওয়ার প্রক্রিয়া শুরু করেন তিনি। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে তাকে বগুড়া-৬ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়েছে।আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে অংশ নিতে হলে ২৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। সে কারণে নির্ধারিত সময়ের আগেই ভোটার হওয়ার বিষয়টিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর