1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৮ জনসহ নিহত ১০, শোকে স্তব্ধ স্বজনরা! কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মনিটরিং সেল উদ্বোধন ও পূজামণ্ডপ পরিদর্শন কুমিল্লার শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬ এর শুভ উদ্বোধন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুর্গাপূজায় কুমিল্লা সেক্টরের ১৭৬ মণ্ডপে বিজিবির নিরাপত্তা জোরদার কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত ঘোষণা! কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহভাজনের বাড়িতে ভাঙচুর-আগুন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ: দেশে-প্রবাসে ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গীকার। ছাত্ররাজনীতির একাল-সেকাল – সাম্প্রদায়িক রাজনীতির উত্থান!

রাজধানী’র মাইলস্টোন ট্রাজেডি : ন্যায্য দাবি আদায়ে বিএনপি’র দারস্ত নিহত পরিবার

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

রাজধানী’র মাইলস্টোন ট্রাজেডি : ন্যায্য দাবি আদায়ে বিএনপি’র দারস্ত নিহত পরিবার

দেবীদ্বার প্রতিনিধি,কুমিল্লা।। 

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের গাফিলতি ও অনিয়মই এই বড় রকমের প্রাণহানির জন্য দায়ী এমন অভিযোগে ৩৫ নিহত শিক্ষার্থীর পরিবার তাদের ন্যায্য দাবি আদায়ে বিএনপির সহযোগিতা চেয়েছেন।সোমবার (১লা ডিসেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সাথে দেখা করে পরিবারগুলো তাদের কষ্ট, বেদনা এবং বহুদিনের দাবি তাঁর সামনে তুলে ধরেন।সূত্রে জানাযায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩৫ নিহত শিক্ষার্থীর পরিবারগুলো তাদের ন্যায্য দাবি আদায়ের ব্যর্থতার কষ্ট ও অনুভূতি প্রকাশ করতে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি সাহেবের সাথে দেখা করেন। নিহতে পরিবার গুলো বিএনপি নেতাকে জানান তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে বিএনপির সহযোগিতা চাচ্ছেন। নিহত শিক্ষার্থী পরিবারের সদস্যরা তাদের কষ্ট, বেদনা এবং বহুদিনের দাবি তাঁর সামনে তুলে ধরেন।নিহত পরিবারের কষ্টের কথা মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। আশ্বস্ত করেন যে তিনি নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সরকারের কাছে তাদের ন্যায্য দাবি পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। তিনি অভিভাবকদের সমবেদনা জানান এবং বলেন এই দাবি আদায়ের লড়াইয়ে তারা একা নন।এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী। নিহতদের পরিবারের পক্ষ থেকে ছিলেন রফিকুল ইসলাম, অষ্টম শ্রেনীর শিক্ষার্থী তাসনিয়া হকের বাবা নাজমুল হক, সপ্তম শ্রেণীতে শিক্ষার্থী মাহতাব রহমান ভূইয়ার বাবামিনহাজ রহমান ভূইয়া, অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানভীর আহম্মেদের বাবা রুবেল মিয়া, তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী সামিয়া আক্তারের বাবা শাহ আলমসহ আরও কয়েকজন অভিভাবক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর