1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

রাজনীতি চর্চা হবে কর্মীদের সহযোদ্ধা ভাবা কর্মচারী না- নয়ন বাংগালী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

রাজনীতি চর্চা হবে কর্মীদের সহযোদ্ধা ভাবা কর্মচারী না- নয়ন বাংগালী

নিজস্ব প্রতিবেদক।।

গত ২৫ সেপ্টেম্বর মেরিল‍্যানড স্টেট বিএনপি ৩১ দফা ক‍্যাম্পেইনের মাধ্যমে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় । মেরিল‍্যান্ডের সাধারণ সম্পাদক মোহাম্মাদ কাজলের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কবি জসিমউদ্দীনের মেয়ে ও ব‍্যরিস্টার মওদুদ আহমেদ এর স্ত্রী হাসনা মওদুদ এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সমাজকর্ম গবেষক, ওয়াশিংটন ভিত্তিক পলিটিক্যাল থিংক ট্যাংকের নির্বাহী প্রধান গোলাম রাববানী নয়ন বাংগালী । বিভিন্ন স্তরের পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রতিটি কান্ট্রির প্রতিনিধিরা দলে দলে অংশগ্রহণ করেন এবং তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে ব‍্যাপক আলোচনা করেন ।প্রধান বক্তা নয়ন বাংগালী তার বক্তব্যে জানান- যে শহীদ রাস্ট্র পতি জিয়াউর রহমানের ১৯ দফা থেকে খালেদা জিয়ার ভিশন ২০৩০ দেশকে এগিয়ে নিয়ে ৩১ দফা এখন রাষ্ট্র পরিচালনার মূল নকশা । তবে সব বাস্তবায়নে প্রয়োজন যোগ‍্য নেতৃত্ব উন্নয়ন যেখানে হাজার নেতা কর্মীরা হবে প্রতিটি নেতার সহযোদ্ধা তবে কর্মচারী নয় ।মেরিল্যান্ড বিএনপির সভাপতি সাহেদ খান চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাবেক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মোহন খান , নারায়নগঞ্জ শহর বিএনপির সাবেক সভাপতি এ টি এম কামাল প্রমূখ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর