1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

নেতা নয় জনগণের সেবক হতে এসেছি……সাইদুর রহমান লিটন

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নেতা নয় জনগণের সেবক হতে এসেছি……সাইদুর রহমান লিটন

ফজলুল হক জয়।।

গতানুগতিক কোন রাজনীতিবিদ নয় বরং সাধারণ মানুষের সেবক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সর্বসাধারণের উদ্দেশ্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইদুর রহমান লিটন বলেন, সৃষ্টির সেবার মধ্য দিয়ে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা যায়।মানুষের সেবা করা অন্যতম একটি ইবাদত।সেজন্যই নেতা হতে নয় আমি দেবিদ্বারে এসেছি জনগণের সেবক হতে।শনিবার (৩০ আগস্ট) দেবিদ্বারের এলাহাবাদ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান লিটন আরো বলেন,ফ্যাসিস্ট সরকারের আমলে এই দেবিদ্বারে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি,সবাই ছিল লুটপাট নিয়ে ব্যস্ত।এ সময় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে লিটন বলেন,আগামীতে বিএনপি সরকার গঠন করলে দেবিদ্বারের চিত্র পাল্টিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।বিএনপি নেতা ইউসুফ মেম্বারের সঞ্চালনায় এবং এলাহাবাদ বিএনপি’র সাবেক আহবায়ক কৌশিক আহাম্মদ (হুমায়ুন) এর সভাপতিত্বে এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ মিয়া মোহাম্মদ বশির আহমেদ সহ দেবিদ্বার উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।সভা শেষে সাইদুর রহমান লিটন উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাহাবাদ ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর