1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

‎জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে……ড. মোবারক হোসাইন

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

‎জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে……ড. মোবারক হোসাইন

মো.বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।হাজারো শহীদদের রক্তস্নাত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে নিয়োজিত থাকে। টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটি জামায়াতের নেতাকর্মী জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছে। যেকোন বিপদে-সংগ্রামে সবসময় জামায়াতের নেতাকর্মীদের পাশে পাবেন ইনশাল্লাহ্। (২৯ আগস্ট) শুক্রবার বিকালে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জগতপুর শাখা কর্তৃক আয়োজিত জগতপুর গ্রামের উদ্দ্যেগে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্যকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সকলের হৃদয় জয় করে আমরা এগিয়ে যাবো। আমাদেরকে ষড়যন্ত্র করে কেউ থামিয়ে দিতে পারবে না। আমরা সকলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এক হয়ে কাজ করবো। এতে বিশিষ্ট সমাজসেবক আব্দুর রব মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. আব্দুল আউয়াল, সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম, বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান, সহকারি সেক্রেটারি মো. ফারুক চৌধুরী, বুড়িচং পৌরসভা আমীর মো. তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা মো. জাকারিয়া খান। সভায় আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান অতিথিবৃন্দরা। এসময় জামায়াতে ইসলামীর সকল পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর