1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

কুমিল্লায় ফ্যাসিস্ট হাসিনা পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
কুমিল্লায় ফ্যাসিস্ট হাসিনা পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

জুলাই মাসের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার ৬ আগস্ট দুপুর ১২টায় কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির যৌথ আয়োজনে একটি বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাজী আমিন-উর রশিদ ইয়াছিন।প্রধান অতিথির বক্তব্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করে সাথে নিয়ে আগামী দিনে ধানের শীষে পক্ষে কুমিল্লার ১১টি আসনে মনে রাখতে হবে আমাদের বিজয় ও জনগনের রায় নিয়ে আসতে হবে ধানের শীষের পক্ষে। আমরা দল করি, আমরা দলীয় শৃঙ্খলা রক্ষা করবো।কোনো অবস্থাতে কোন ব্যাক্তিকে প্রশ্রয় দিবো না।আমরা জনগণের কথা বলি, আমরা উন্নয়নের কথা বলি।সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মহানগর বিএনপি এবং দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ।সমাবেশের আগে এক বিশাল র‍্যালি কুমিল্লা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর