1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

‎তরুণরাই হচ্ছে আগামীদিনের বাংলাদেশের শক্তি….ডক্টর মোবারক হোসাইন

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

‎তরুণরাই হচ্ছে আগামীদিনের বাংলাদেশের শক্তি….ডক্টর মোবারক হোসাইন

‎মো.বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
‎তরুণরাই হচ্ছে আগামীদিনের বাংলাদেশের শক্তি। এই তরুণরাই আগামীদিনের একটি সুন্দর বাংলাদেশকে নের্তৃত্ব দিবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সেজন্য খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মাদক থেকে দূরে রাখে। (১ আগষ্ট) শুক্রবার বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সবুজপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এল.ই.ডি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন দিয়ে দেশ পরিচালনা করা হবে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোশারফ হোসেন ভূইঁয়া, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মোবাশ্বিরুল হক। সবশেষে খেলায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর