1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া একটি পুলিশ ফাঁড়ি’র পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার! রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান!! কুমিল্লা দেবীদ্বারে আরআরএমইপি প্রকল্পে লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নারী কর্মী নিয়োগ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক নিউইয়র্কের গভর্নর নির্বাচনে ব্রুস ব্লেকম্যানকে হারিয়ে পুনর্নির্বাচিত ক্যাথি হোকুল যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল রিপাবলিকানরা কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনায় ৪ জন আটক! কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার হল পুকুর থেকে। কুমিল্লায় ইয়াবা উদ্ধারের মামলায় দুই আসামিকে অতঃপর  ৭ বছরের সশ্রম কারাদণ্ড!! বাংলাদেশ সোলার এক্সপ্রো ২০২৬’-এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী 

ব্রাহ্মণবাড়িয়া একটি পুলিশ ফাঁড়ি’র পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার!

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়া একটি পুলিশ ফাঁড়ি’র পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক।। 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি পুলিশ ফাঁড়ি থেকে এক পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের (এপিএসসিসিএল) পুলিশ ফাঁড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।নিহত পুলিশ কর্মকর্তার নাম জাহাঙ্গীর আলম (৫২)। পুলিশের এই উপপরিদর্শক (এসআই) ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর এলাকায়।পুলিশের ভাষ্য, ওই কর্মকর্তা নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে ‘আত্মহত্যা’ করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ বুধবার ভোরে ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হন এসআই জাহাঙ্গীর আলম। হাঁটা শেষ করে তিনি পুলিশ ফাঁড়িতে ফিরে আসেন। কিছুক্ষণ পর ফাঁড়ি থেকে একটি গুলির শব্দ শুনতে পাওয়া যায়। এরপর ফাঁড়িতে ঢুকে মেঝেতে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পাশে পড়েছিল একটি পিস্তল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর