
বুড়িচং প্রতিনিধি কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক কলহের জের ধরে সুমাইয়া ইসলাম রুমি (২১) নামে এক গর্ভবতী গৃহবধূকে নির্যাতন ও পেটে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। গতকাল রবিবার ১৮ অক্টোবর’র রাতের সময় উপজেলার বাকশীমুল ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী মো. বায়েজিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত সুমাইয়া ইসলাম রুমি বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের নুরুল ইসলাম হুজুরের মেয়ে। নিহতের পরিবারের দাবি, পারিবারিক কলহের জের ধরে স্বামী ও শাশুড়ি মিলে তাঁকে নির্যাতন করেন এবং গর্ভবতী থাকা অবস্থায় পেটে লাথি মারেন।

এতে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন তাঁরা। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে সামাজিকভাবে বায়েজিদের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। তাঁদের দেড় বছর বয়সী বারিহা নামে একটি কন্যাসন্তান রয়েছে। এ বিষয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিয়া বলেন, “ওসির নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ নিজেদের হেফাজতে নিয়ে আসি আমরা, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করে থানায় নিয়ে আসি।”এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে নিশ্চিত করা পর সূত্রপাত জানা যাবে ও হওয়া যাবে।