নিজস্ব প্রতিবেদক।।
নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ দুধ বাজার ও আশপাশের এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুজনকে জরিমানা করা হয়।
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সেটু কুমার বড়ুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, নাগরিকদের চলাচলের অধিকার নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ নগরী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679