আন্তর্জাতিক প্রতিবেদক, বাপসনিউজ।।
গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম প্রধান স্তম্ভ। এভাবে কার্যালয় থেকে সাংবাদিক নেতাদের তুলে নিয়ে যাওয়া স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা গণমাধ্যমকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টি করে এবং সংবাদমাধ্যমের টুঁটি চেপে ধরার শামিল।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ ।অবিলম্বে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ও রিপোর্টার রাজিব ঘোষসহ আটক সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন ও আমেরিকান প্রেসক্লাব অফ বাংলাদেশ অরিজিন সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ এবং নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679