নিজস্ব প্রতিবেদক।।
আজ ৭ই নভেম্বর, বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দিনটিকে স্মরণে রেখে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের অধিকার রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ।
আজকের এই বর্ণাঢ্য মিছিলে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—গণতন্ত্রের সংগ্রাম কখনোই থেমে থাকে না।উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ হাজী আমিনুর রশিদ ইয়াসিন (মাননীয় মন্ত্রী, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়) মনিরুল হক চৌধুরী (মাননীয় এমপি, কুমিল্লা সদর-৬ আসন) ইউসুফ মোল্লা টিপু (প্রশাসক, কুমিল্লা সিটি কর্পোরেশন ও সাধারণ সম্পাদক, মহানগর বিএনপি)
জনাব উদবাদুল বারী আবু (চেয়ারম্যান, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ ও সভাপতি, কুমিল্লা মহানগর বিএনপি)
—সহ কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679