স্টাফ রিপোর্টার।।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে অভিযান, গ্রেপ্তারদের মধ্যে ঘটনায় সরাসরি জড়িত ২ জন; চাপাতি উদ্ধারকুমিল্লা নগরীর ভিক্টোরিয়া সরকারি কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে জাহিদ হাসান (১৯) ও জীবন ওরফে সাগর (২২) ওই ছিনতাইয়ের ঘটনায় সরাসরি সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর দিবাগত রাতে ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)-এর নজরে আসে। পরে তিনি কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন।এরই ধারাবাহিকতায় ভিডিও পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি দল। বুধবার (৪ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় কান্দিরপাড় এলাকায় টমছম ব্রিজ থেকে কোটবাড়িগামী সড়কের পাশে ইবনে সিনা ডি-ল্যাবের মালিকানাধীন একটি পরিত্যক্ত ভবন থেকে চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লা নগরীর মাঝিগাছা এলাকার জাহিদ হাসান (১৯), মুরাদনগরের ইলিয়টগঞ্জের বাসিন্দা জীবন ওরফে সাগর (২২), কাপ্তান বাজার এলাকার মাসুম বিল্লাল (২১) এবং নন্দীর বাজারের জাহিদ (২২)। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679