নিজস্ব প্রতিবেদক।।
আজ ১৭ অক্টোবর ২০২৬ খ্রি. চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম কুমিল্লা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারি-দর্শনার্থী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জানান, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। যেকোনো সমস্যা দ্রুত সমাধানে প্রতিটি জেলায় মনিটরিং সেল খোলা হয়েছে।
পরিদর্শনকালে কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও আইনশৃঙ্খলা সমুন্নত রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ অঙ্গীকারবদ্ধ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679