মাহফুজ বাবু বুড়িচং কুমিল্লা।।
কুমিল্লা বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের কোরপাই আবিদপুর সড়কের মনঘাটা এলাকার নাগিনী জলায় ডাকা/তির প্রস্তুতিকালে দুই ডা/কা/তকে আটক ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধারের খবর পাওয়া গেছে।আটককৃত ডা/কা/তরা হলো— বুড়িচং উপজেলার বাজেবাহেরচর এলাকার মো. খলিল ও রিয়াদ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯:০০টায় আটকের বিষয়টি নিশ্চিত করেন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে মনঘাটা এলাকার নাগিনী জলায় ১৫ সদস্যের একটি সংঘবদ্ধ ডা/কাত দল ডাকা/তির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।এ সময় পুলিশের ধাওয়ায় ডা/কাতদলের অন্যান্য সদস্যরা পালানোর চেষ্টার সময় দুজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।
আটককৃতদের কাছ থেকে ডাকা/তির অস্ত্র উদ্ধার করা হয়েছে।দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া জানান, দেশীয় অস্ত্রসহ আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679