স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনী একত্রে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে থাকবেন বলে জানান প্রশাসক রোজী আক্তার ও পুলিশ সুপার আনিসুরজ্জামান আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুমিল্লা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রোজী আক্তারের নেতৃত্বে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীসহ বিভিন্ন বাহিনীর দায়িত্বশীল প্রতিনিধিবর্গ, আদর্শ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সজীব তালুকদার, পূজা উদযাপন ফ্রণ্ঠের আহবায়ক জনাব শ্যামল সাহাসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সবার সুচিন্তিত পরামর্শ এবং সুদৃঢ় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কুমিল্লা জেলার সনাতনী সম্প্রদায়কে প্রশাসনের পক্ষ থেকে একটি আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679