স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের (জিওপি) সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আঃ জসিম উদ্দিনের সদস্য পদ স্থগিত করেছে দলটি। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর থেকে এ-সংক্রান্ত নোটিশ জারি করা হয়। নোটিশে দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুনের নির্দেশক্রমে তাঁর সদস্য পদ স্থগিত করার কথা উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, মোঃ আঃ জসিম উদ্দিনের বিরুদ্ধে ‘গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ’ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে তাঁর লিখিত বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইঞ্জি. সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল না করলে বা জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।তবে নোটিশে জসিম উদ্দিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়নি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Try this — usdt dice for rolling the dice