নিজস্ব প্রতিবেদক।।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার।
সভায় তথ্য অধিকার আইন, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার, সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণসহ তথ্য অধিকার বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা হলে সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে। একই সঙ্গে তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত