নিজস্ব প্রতিবেদক।।
ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে কুমিল্লা সিটি কর্পোরেশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
সভায় সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ওয়ার্ড সচিবরা উপস্থিত ছিলেন।
সভায় নগরীতে ডেঙ্গুর বিস্তার রোধ, মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার এবং নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
সভায় ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।সবার সম্মিলিত উদ্যোগে গড়ে উঠুক ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও সুন্দর কুমিল্লা নগরী।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত