প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ৮:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১২:১৭ এ.এম
কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজন সংবর্ধনা দিলেন ওরাই আপনজন
কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজন সংবর্ধনা দিলেন ওরাই আপনজন
কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন সামাজিক সংগঠন।
কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি।।
গতকাল ১২ সেপ্টেম্বর সকাল ১১ টায় বরুড়া উপজেলা অডিটরিয়ামে ২০২৬ সালের এস এস সি -দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ে অবদানের জন্য গুণিজনদের সংবর্ধণা দেয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (সাবেক) যুগ্ম সচিব মনিন্দ্র কিশোর মজুমদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ লিপি, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন।বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ ইলিয়াস আহমদ।
সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ওরাই আপনজন সামাজিক সংগঠনের উপদেষ্টা বরুড়া উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, কুমিল্লা আঞ্চলিক স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান, ডাঃ আবদুল মতিন, ডেইলি প্রেজেন্ট টাইমস্ এর প্রাধান সম্পাদক মো: ওমর ফারুক জালাল, বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি, কুমিল্লা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও আমার দেশ কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি মো. শাহ আলম শফি, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ আলী আকবর ফারুকী, উপাধাক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ মিজানূর রহমান জাফরী, মহিদপুর প্রফেসর রুহুল আমিন আর ডি ইনস্টিটিউট অব টেকনোলজি'র অধ্যক্ষ মোঃ ইয়াছিন মিয়া, বরুড়া পৌরসভা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মুস্তফা জামান হানিফ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত