স্টাফ রিপোর্টার। ।
কুমিল্লা নগরীতে সাঁড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।পুলিশ জানায়, সম্প্রতি সময়ে কুমিল্লায় বেড়েছে ছিনতাই ও চুরি এমন অভিযোগ পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও মানুষের জানমালের নিরাপত্তায় ডিবি পুলিশ অভিযানে নেমেছে।গ্রেপ্তার ১০ ছিনতাইকারীর বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নগরীর বিভিন্ন এলাকায় ওৎ পেতে থাকার কথা স্বীকার করেছে। সুযোগ বুঝে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিত তারা।গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত