স্টাফ রিপোর্টার।।
অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ কুমিল্লা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে দাউদকান্দি সার্কেল এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাজেদুল ইসলামকে নির্বাচিত করা হয়।এ উপলক্ষে কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ খলিলুর রহমান এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাজেদুল ইসলামকে ক্রেস্ট প্রদান করেন।এ সময় কুমিল্লা জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার ইনচার্জ এবং পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679