1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

‎৫ সেপ্টেম্বরের লং মার্চকে স্বাগত জানিয়ে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

‎৫ সেপ্টেম্বরের লং মার্চকে স্বাগত জানিয়ে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল

‎স্টাফ রিপোর্টার।।
‎৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চকে স্বাগত জানিয়ে কুমিল্লায় গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য।
‎ গণমিছিলে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটসহ বিভিন্ন দাবিতে নেতাকর্মীরা স্লোগান দেন।
‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ গিয়ে শেষ করে।
‎এর আগে টাউন হল মাঠে গণমিছিলপূর্ব সমাবেশ হয়।
‎বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তোফিক, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সোলায়মান, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।বক্তারা বলেন, ৫ সেপ্টেম্বরের লং মার্চ দেশের জনগণের অধিকার ও ন্যায়সংগত দাবি আদায়ের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এই লং মার্চ সফল করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।পরে বিকেল ৫টার দিকে টাউন হল মাঠ থেকে গণমিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে নগরীর রাজপথ মুখরিত হয়ে ওঠে।গণমিছিলে উপস্থিত ছিলেন এবি পার্টি কুমিল্লা মহানগরীর সভাপতি জিএম সামদানি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর