1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার! - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার!

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে শ্রীশ্রী কান্তজিউ যুগল বিগ্রহের ঐতিহ্যবাহী নৌবিহারে নৌকা ডুবে নিখোঁজ হওয়া স্বাক্ষর কুন্ডু টয়ের (২৫) মরদেহ প্রায় ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নৌকাডুবির স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে ঢেপা নদী থেকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর মরদেহ উদ্ধার করেন।নিহত স্বাক্ষর কুন্ডু টয় দিনাজপুর শহরের কালিতলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম সিন্টু কুন্ডু।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢেপা নদীর বেলডাঙ্গী ঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। পরে নৌকাটি মাকলা সাহার ঘাট এলাকায় নদীতে ডুবে যায়। নৌকাটিতে আনুমানিক ১০ থেকে ১২ জন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, কান্তনগর মন্দির থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে কান্তজিউ যুগল বিগ্রহের নৌবিহার শুরু হয়। এ সময় ভক্তদের নিবেদিত বিভিন্ন সামগ্রী বহনকারী একটি নৌকা বেলডাঙ্গী ঘাট এলাকায় উল্টে যায়। নৌকায় থাকা অন্যরা সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে পারলেও স্বাক্ষর কুন্ডু টয়ের সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে স্থানীয়রা নদীর তীরে জড়ো হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে ঢেপা নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু হয়। দীর্ঘ প্রায় ৯ ঘণ্টা তল্লাশির পর নৌকাডুবির স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে স্বাক্ষরের মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন জানান, নৌকাডুবির ঘটনায় একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে নদীর ভাটির দিকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।প্রতি বছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কান্তজিউ যুগল বিগ্রহের ঐতিহ্যবাহী নৌবিহার অনুষ্ঠিত হয়। ঐতিহ্য অনুযায়ী কান্তনগর মন্দির থেকে নৌপথে কান্তজিউ বিগ্রহকে দিনাজপুর শহরের রাজবাড়ীতে নেওয়া হয়। এ উপলক্ষে ঢেপা নদীর দুই তীরে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে।তবে এবারের নৌবিহারে নৌকাডুবির ঘটনায় উৎসবের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। স্বাক্ষর কুন্ডু টয়ের মরদেহ উদ্ধারের খবরে তাঁর স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর