স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা হাইস্কুলের জন্য আগামী ছয় মাসের মেয়াদে এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা।গত ৩১ আগস্ট ২০২৬ বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুযায়ী এ কমিটির অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত কমিটিতে মো. মোজাহিদ চৌধুরীকে সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব, ওয়াজেদ ভূঁঞাকে শিক্ষক প্রতিনিধি এবং মো. কামাল হোসেনকে অভিভাবক প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে।শিক্ষাবোর্ডের নির্দেশনায়, এডহক কমিটির মেয়াদকালেই বিধি অনুযায়ী বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679