মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা॥
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির কনফারেন্স রুমে ২ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩টায় বাংলাদেশ ইসলামী আন্দোলন কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা মসলিসে শুরা অধিবেশন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে কালিগঞ্জ উজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শেখ অয়েজুর রহমানের সভাপতিত্বে ও হাবিবুল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাঃ আব্দুল হাই সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাতক্ষীরা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারী মাওঃ আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি ডাঃ আমিনুর রহমান, ইঞ্জিঃ ফয়জুল্লাহ প্রমূখ। অনুষ্ঠানে সাংগঠনিক বিভিন্ন আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে শেখ অয়েজুর রহমানকে সভাপতি, মুহাঃ হাবিবুল্লাহকে সেক্রেটারী ও মুহাঃ মহিবুল্লাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য ২বছর মেয়াদী কালিগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত দায়িত্বশীলদের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679