1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

সারা বাংলাদেশের সরকারি দিকনির্দেশনা অমান্য করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জেল জরিমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

সারা বাংলাদেশের সরকারি দিকনির্দেশনা অমান্য করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জেল জরিমান

কুমিল্লা বুড়িচংয়ে সরকারের নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

বুড়িচং প্রতিনিধি কুমিল্লা।।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের জারি করা নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় কুমিল্লার বুড়িচংয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যার পর বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করা হচ্ছে কি না, তা পরিদর্শন করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার।অভিযানের সময় রাত ৮টার পরও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় বুড়িচং ওয়ালটন প্লাজা ও ভিশন ইলেকট্রনিককে জরিমানা করা হয়। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম মো. দেলোয়ার হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং বুড়িচং থানার এসআই মো. জয়নাল আবেদীন।ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে। নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এ সময় ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর