স্টাফ রিপোর্টার।।
নগরবাসীর সুস্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কুমিল্লা সিটি কর্পোরেশনের মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে।২৯ আগস্ট,শনিবার ২০২৬ খ্রিঃ শহরব্যাপী স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা নিধন, ফগার মেশিনে এডাল্ট মশা নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।মশক নিধন কার্যক্রম |
১১ নং ওয়ার্ড:রানীর দিঘীর দক্ষিণ পাড়, নিমতলি রোড, সদর হাসপাতাল রোড, ভিক্টোরিয়া কলেজের পেছনের গলি, রামঘাটলা, কান্দিরপাড় থেকে লাকসাম রোড হয়ে সালাউদ্দিন মোড়, ডাঃ পরিমল দেবনাথের গলি, বধুয়া বিউটি পার্লার গলি, ইসলামী ব্যাংক গলি, ঈশ্বর পাঠশালা, বজ্রপুর ইউসুফ স্কুল রোড, দারোগা বাড়ী মাজার, মাজার রোড, হোচ্ছামিয়া স্কুল রোড হয়ে মুন্সেফবাড়ী ব্রিজ পর্যন্ত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।পরিষ্কার-পরিচ্ছন্নতা:জেলা রেজিস্টার অফিসের সামনে থেকে সুগন্ধা হোটেলের সামনে পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।শহর সার্ভিস:তোয়া হাউজিং, অতিরিক্ত পুলিশ সুপারের বাসভবন, প্রেসক্লাব, সার্কিট হাউস ও নগর শিশু উদ্যানে সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।“আপনার বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখুন, জমে থাকা পানি অপসারণ করুন।
সচেতনতাই পারে মশাবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।”পরিচ্ছন্ন নগর, সুস্থ জীবন।মশামুক্ত নগরী গড়তে কুমিল্লা সিটি কর্পোরেশনের সঙ্গে আপনিও থাকুন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত