
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে সেলাই মেশিন ও রিকশা বিতরণ করা হয়েছে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বিতা বাড়ানোর লক্ষ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও কর্মহীনদের হাতে সেলাই মেশিন ও রিকশা তুলে দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া।এ সময় তিনি বলেন, শুধু সহায়তা প্রদান নয়, অসহায় মানুষের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। সেলাই মেশিন ও রিকশা কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের আয়-রোজগারের ব্যবস্থা করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।সেলাই মেশিন ও রিকশা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।