স্টাফ রিপোর্টার।।
প্রেমিকের ফোনে সাড়া দিয়ে ঘুরতে বের হয়ে কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় এক কিশোরী ধ*র্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ, প্রেমিক সিয়াম তাকে ধর্মসাগর এলাকা থেকে কোটবাড়ি ঘুরতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে করে লালমাই পাহাড়ের সাধেরমুড়া এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান।
সেখানে আগে থেকেই সিয়ামের কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন।অভিযোগ অনুযায়ী, সেখানে সিয়ামসহ তার বন্ধুরা কিশোরীকে আটকে রেখে রাতভর ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ অভিযোগের বিষয়টি তদন্ত করছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679