নাঙ্গলকোট প্রতিনিধি কুমিল্লা।।
কুমিল্লার নাঙ্গলকোটে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলের অভিযোগ উঠেছে।বুধবার (১২ আগস্ট) নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাসান খোরশেদ।মিছিলের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679