দেবিদ্বার প্রতিনিধি কুমিল্লা।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক বাড়ির মালিকের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ভাড়াটিয়া লাইলী আক্তারকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। অভিযোগ রয়েছে, হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে পলিথিনে ভরে একাধিক প্যাকেটে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক লাইলী আক্তার হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য দিয়েছেন এবং আরও চারজনের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন। এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।উল্লেখ্য, তদন্ত চলমান রয়েছে। আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আটক ব্যক্তি আইনগতভাবে অভিযুক্ত হিসেবে বিবেচিত হবেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত