স্টাফ রিপোর্টার।।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের শাকতলা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাকতলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (রসায়ন) ইয়াসমীন আক্তার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সরওয়ার জাহান দোলন।আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও ইতিহাস সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার হিসেবে ডিসপ্লে সামগ্রী বিতরণ করেন।এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679