স্টাফ রিপোর্টার।।
শংকুচাইল বিওপি'র হায়দ্রাবাদ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৩১২ প্যাকেট ভারতীয় আমেরিকান প্লেয়িং কার্ড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় থাকা ৩১২ প্যাকেট ভারতীয় আমেরিকান প্লেয়িং কার্ড বিজিবির সদস্যরা নিজ হেফাজতে নেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত