নিজস্ব প্রতিবেদক।।
ডিজিটাল সেবায় নতুন দিগন্ত: অটো-মিশুক ও রিক্সার ফি অনলাইনে পরিশোধে কুমিল্লা সিটি কর্পোরেশন ও সোনালী ব্যাংক পিএলসি'র সমঝোতা স্মারক স্বাক্ষর,নাগরিক সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এবং সোনালী ব্যাংক পিএলসি'র মধ্যে সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) ব্যবহারের মাধ্যমে অটো, মিশুক ও রিক্সার বিভিন্ন ফি অনলাইনে আদায় কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্মারকে কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন মাননীয় প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু এবং সোনালী ব্যাংক পিএলসি'র পক্ষে স্বাক্ষর করেন জনাব মোঃ গোলাম ছিদ্দিক, জেনারেল ম্যানেজার (ইনচার্জ), সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারের কার্যালয়, কুমিল্লা।এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে অটো, মিশুক ও রিক্সার বিভিন্ন ফি অনলাইনে পরিশোধের সুযোগ সৃষ্টি হবে, যা নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও আধুনিক করে তুলবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679