বরুড়া প্রতিনিধি কুমিল্লা।।
কুমিল্লা বরুড়া থানার অফিসার ইনচার্জ জনাব কাজী নাজমুল হক এর নেতৃত্বে ১৮.০৭.২৬ ইং তারিখ ৩২ (বত্রিশ) পিস ইয়াবা উদ্ধার পূর্বক বরুড়া থানায় ০১টি মামলা রুজু করা হয়। এসআই (নিঃ) মিশন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে ১৮/০৭/২০২৬ খ্রিঃ তারিখ ২০:৪৫ ঘটিকার সময় বরুড়া থানাধীন পৌরসভাস্থ ৯নং ওয়ার্ড দেওড়া সাকিনে রহিম আলী হাজী বাড়ীর মাসুদ আলমের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ধৃত মোছাঃ সামছুন নাহার প্রঃ পরানী বেগম(৩৫), স্বামী-মোঃ সাদ্দাম হোসেন, পিতা-মৃত আবু তাহের, মাতা-এয়াকতের নেছা, গ্রাম- দেওড়া (উত্তর পাড়া, আব্দুল আজিজ মেম্বার বাড়ি), থানা- বরুড়া, জেলা-কুমিল্লা এর দখল হইতে ৩২ (বত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন এবং উক্ত বিষয়ে মাদক মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে।বরুড়া থানাধীন খোশবাস উত্তর ইউনিয়নের রহিমপুর উত্তর পাড়া বারেকের বাড়ীর উত্তর পূর্ব পাশের CH4-5E-85-L7-1 নম্বর বৈদ্যুতিক খুঁটি হইতে চুরি হওয়া ০১ টি পুরাতন বৈদ্যুতিক ট্রান্সফর্মার (সিংগেল ফেজ) উদ্ধার করিয়া আসামী মোঃ সাইমন(২১),পিতা-মোতালেব হোসেন,মাতা-তানজিনা বেগম ,ঠিকানা: স্থায়ী: গ্রাম- রহিমপুর (০৩নং খোশবাস উত্তর ইউপি) , থানা- বরুড়া, জেলা –কুমিল্লাকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে।বরুড়া থানাধীন শাকপুর ইউপিস্থ শাকপুর সাকিনের মাদক সেবনের জন্য টাকা না পাওয়ায় নিজ সন্তানের গলায় ধারালো ব্লেইড দিয়ে হত্যার চেষ্টা করার ঘটনায় মাদকাসক্ত আসামী হাফেজ কাউসার(৩৩), পিতা-সফিকুল ইসলাম, মাতা-মনসুরা বেগম, সাং-শাকপুর, থানা-বরুড়া, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করিয়া নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে।বরুড়া থানায় রুজুকৃত নিয়মিত মামলায় আরো ০১ জন আসামীকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত