1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

কুমিল্লার দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুফিয়া বেগম আহত।

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কুমিল্লার দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুফিয়া বেগম আহত।

এবিএম আতিকুর রহমান বাশার,দেবীদ্বার প্রতিনিধি কুমিল্লা।। 

সড়ক দূর্ঘটনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুফিয়া বেগম আহত হয়েছেন।শনিবার (১৮ জুলাই) বিকাল অনুমান সাড়ে ৪ টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগর উপজেলার গুঞ্জর এলাকার কামাল চেয়ারম‍্যানের ইটভাটার সামনে সিএনজি উল্টে তিনি এ দুর্ঘটনায় আহত হন।তাকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।দেবীদ্বার পৌর বিএনপির সদস‍্য সচিব আনোয়ার হোসেন ভুলু পাঠান জানান, তিনি মাথায় আঘাত পান এবং অচেতন অবস্থায় আছেন। সিটি স্ক‍্যান করার পর তার শাররেরীক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।বিএনপি নেতা এআর আহমেদ জানান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুফিয়া বেগম চান্দিনায় বিএনপি দলীয় একটি কর্মসূচিতে সংরক্ষিত মহিলা আসনের এমপি রাশেদা বেগম হীরার উপস্থিতিতে সুফিয়া বেগমও ছিলেন। ওই অনুষ্ঠান শেষ করে তিনি সিএনজি চালিত আটো রিক্সায় বাড়ি ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের গুঞ্জর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তাকে বহনকরা সিএনজিটি ছিটকে উল্টে পড়ে গেলে তিনি মারাত্মক আহত হন।উল্লেখ‍্য সুফিয়া বেগম সদ‍্য ঘোষিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক থাড়াও কুমিল্লা উত্তর জেলা মহিলাদলের সভাপতি ও কেন্দ্রীয় মহিলা দলের সদস্য এবং দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর